মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

সিএমপি স্কুল অ্যান্ড কলেজের কৃতি শিক্ষার্থীদের মাঝে আইজিপি শিক্ষাবৃত্তি প্রদান

  • আপডেট সময় শুক্রবার, ২২ মে, ২০২৬, ১.৫৬ এএম
  • ৪৩ বার পড়া হয়েছে

মোঃ শহীদুল ইসলাম,বিশেষ প্রতিবেদকঃ– বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি পরিচালিত আইজিপি শিক্ষাবৃত্তি কার্যক্রমের আওতায় সিএমপি স্কুল অ্যান্ড কলেজের নির্বাচিত কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মে ২০২৬ খ্রি.) বিকেল ৪টা ৩০ মিনিটে দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

এসময় সিএমপি কমিশনার ২০ জন কৃতি শিক্ষার্থীর হাতে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ শিক্ষাবৃত্তি, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোঃ রইছ উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) শ্রীমা চাকমা।

এছাড়াও অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাবৃন্দ, পরিচালক, সিএমপি স্কুল অ্যান্ড কলেজ, শিক্ষক-শিক্ষিকা, কৃতি শিক্ষার্থীদের অভিভাবক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে শিক্ষাবৃত্তি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শিক্ষা ও নৈতিক বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।







শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com