শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রায় নারায়ণগঞ্জে প্রশাসনের বহুমুখী উদ্যোগ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৭.২৪ পিএম
  • ৬৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ-পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে কর্মজীবী মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে নারায়ণগঞ্জ জেলাজুড়ে ব্যাপক নিরাপত্তা ও যানজট নিরসন কার্যক্রম গ্রহণ করেছে প্রশাসন।

মহাসড়কে চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধের পাশাপাশি ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ, থানা পুলিশ, ব্যাটালিয়ান পুলিশ, টুরিস্ট পুলিশ, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, র‍্যাব, ডিবি পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে মাঠে কাজ করছে বলে জানিয়েছেন রায়হান কবির।
গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে জেলা প্রশাসক রায়হান কবির বলেন, প্রতিবারের মতো এবারও সাধারণ মানুষের সহজ ও নিরাপদে ঘরে ফেরা নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে। ঈদযাত্রায় যেন কোনো ধরনের ভোগান্তি, যানজট বা অপরাধ সংঘটিত না হয় সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক তৎপর থাকবেন।
তিনি আরও জানান, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট, মোবাইল টহল ও মোটরসাইকেল টিম নিয়মিত দায়িত্ব পালন করবে। বিশেষ করে কাঁচপুর, মদনপুর, সোনারগাঁ ও মেঘনা সেতু এলাকায় যানজট নিরসনে সমন্বিত ট্রাফিক ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে।
ঈদকে কেন্দ্র করে গরুর হাটগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, কোরবানির পশুর হাটে জাল টাকা, মলম পার্টি, অজ্ঞান পার্টি কিংবা প্রতারণা রোধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নজরদারিতে থাকবেন। ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি বড় হাটে পুলিশ কন্ট্রোল টিম কাজ করবে।
প্রশাসনের পক্ষ থেকে যাত্রীদের অপ্রয়োজনীয় ভিড় এড়িয়ে নির্ধারিত সময়ে যাত্রা করা, ট্রাফিক আইন মেনে চলা এবং সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রশাসনের সমন্বিত এ উদ্যোগ বাস্তবায়িত হলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হবে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারবেন।







শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com