মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কোভিড-১৯ কারণে বিশ্ব অর্থনীতির ক্ষতি ৯.৭ শতাংশ দাঁড়াতে পারে : এডিবি

  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০, ৯.৪৫ পিএম
  • ৮০৭ বার পড়া হয়েছে

এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি) শুক্রবার বলেছে, করোনা ভাইরাস মহামারির কারণে বিশ্ব অর্থনীতির ৯.৭ শতাংশ ধস নামতে পারে এবং এটি হচ্ছে পূর্ববর্তী হিসাবের দ্বিগুণ। এই ভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়ছে এবং কোটি কোটি মানুষ কর্মহীন হয়েছে।
বর্তমান পরিস্থিতির ভিত্তিতে করোনার কারণে বিশ্বের অনুমিত ক্ষতির পরিমাণ ৮.৮ ট্রিলিয়ন ডলার হতে পারে। তবে, ক্ষতিগ্রস্থদের ব্যাপারে সরকারের হস্তক্ষেপ এই ক্ষতি কমাতে সহায়ক হতে পারে।
করোনা ভাইরাসের কারণে ২৪ কোটি ২০ লাখ লোক চাকুরি হারাতে পারে, এই সংখ্যা এক দশক আগের বিশ্বের অর্থনৈতিক মন্দার সময়ের চেয়ে ৭ গুণেরও বেশি এবং সবচেয়ে বেশি হ্রাস পেতে পারে শ্রমিকের আয়- যা প্রায় ১.৮ ট্রিলিয়ন ডলার।
‘এই ক্ষতি পুনরুদ্ধার করা কঠিন হবে’ উল্লেখ করে ম্যানিলা ভিত্তিক এই ঋণদানকারী সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে খেলাপি ও দেউলিয়া পরিস্থিতি রোধে দ্রুত এবং পর্যাপ্ত ব্যবস্থা না নিলে এই আর্থিক সংকট ঠেকানো যাবে না।
সরকারী সুত্রে প্রাপ্ত তথ্য সমন্বয় করে এএফপি’র তৈরি হিসাবে করোনায় বিশ্বে এ পর্যন্ত ৩ লাখ ১৪০ জনের মৃত্যু হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, করোনা ভাইরাস আরেকটি স্থানীয় ভাইরাস হিসেবে কমিউনিটির মধ্যে থেকে যেতে পারে, জনসাধারণকে এই স্থানীয় ভাইরাসগুলোর সঙ্গে বেঁচে থাকা শিখতে হবে।
সরকারী হিসাব অনুযায়ী বিশ্বের ১৯৬ টি দেশ ও ভূখন্ডে ৪৪ লাখ লোক করোনা আক্রান্ত হয়েছে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ৮৫ হাজার ৯০৬ জনের মৃত্যু হয়েছে।
এডিবি জানায়, এই ভাইরাসের কারণে যুক্তরাষ্ট্রে ২.২ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির জিডিপি’র ১০ শতাংশ ক্ষতি হয়েছে। অন্যদিকে প্রথম এই ভাইরাস ছড়িয়ে পড়া চীনের ক্ষতির পরিমান ১,৬ ট্রিলিয়ন ডলার অথবা দেশটির অর্থনীতির ১১ শতাংশ ক্ষতি হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com