সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মানবাধিকার ভার্ড বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৪.৪২ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

মোঃ শহিদুল ইসলাম বিশেষ প্রতিবেদকঃ-চট্টগ্রামে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ভার্ড বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নগরীর শাহ প্লাজা মার্কেটের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি ও সিনিয়র সাংবাদিক মোঃ জাফরুল ইসলাম জাহিদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন বেলাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ শাহেদ। বিশেষ অতিথি ছিলেন তাঁতীদল ইপিজেড থানা কমিটির সভাপতি মোঃ জাহিদ আনছারী।

এতে আরও বক্তব্য দেন শ্রমিক ফেডারেশন ইপিজেড থানা কমিটির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সংগঠনের সহসভাপতি ও বাংলাদেশ সাংবাদিক ক্লাবের কেন্দ্রীয় সভাপতি মোঃ খলিলুর রহমান, মানব সময় পত্রিকার সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাহার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন ও মোঃ শহিদুল ইসলাম লিটন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শেষে দেশবাসীসহ মুসলিম উম্মাহর প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com