শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

নন্দীপাড়া গোলার বাড়ি রসুলবাগ ব্যবসায়ী কল্যাণ সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট সময় বুধবার, ১১ মার্চ, ২০২৬, ৪.৫৬ পিএম
  • ৫৩ বার পড়া হয়েছে

মল্লিক জামাল নিজস্ব প্রতিবেদকঃ- রাজধানীর খিলগাঁও থানা নন্দীপাড়া গোলার বাড়ি রসুলবাগ ব্যবসায়ী কল্যাণ সংগঠনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক বিশাল দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ,
মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজ্জাদ হোসেন রতন সাবেক অন্যতম সদস্য ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির হোসেন আব্বায়ক ৭৪ নং ওয়ার্ড যুবদল
সভাপতিত্ব করেন। গোলাবাড়ি রসুলবাগ ব্যবসায়িক কল্যাণ সংগঠনের সভাপতি জনাব সুমন হাওলাদার
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আল আমিন।
ইফতার মাহফিলটি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, ব্যবসায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ এলাকার বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।

ইফতারের আগে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা ও সৌহার্দ্য বাড়িয়ে তোলে। এ ধরনের আয়োজনের মাধ্যমে এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হয়। বক্তারা সমাজে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রতিও বিশেষ গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, সুধীজন ও তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। পুরো অনুষ্ঠানটি ছিল আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উদাহরণ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com