সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শরীয়তপুরে ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার সাবেক যুবদল নেতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২.৫৭ এএম
  • ৬৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর,প্রতিনিধিঃ- শরীয়তপুর সদর উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ মিন্টু মাদবর (৪৫) নামে সাবেক এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাতে উপজেলার সুজন দোয়াল চৌরাস্তার একটি কেরাম বোর্ড ঘরের সামনে থেকে তাকে আটক করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই খায়রুল লস্করের নেতৃত্বে সুজন দোয়াল চৌরাস্তা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দেলোয়ার হোসেন উকিলের কেরাম বোর্ড ঘরের সামনে থেকে মিন্টু মাদবরকে ১৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত মিন্টু মাদবর চিকন্দি ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এবং ছোট সন্দ্বীপ এলাকার আরশেদ আলী মাদবরের ছেলে। অভিযোগ রয়েছে যে, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত এবং গত ৫ আগস্টের পর থেকে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে আরও বেপরোয়া হয়ে ওঠেন।

​গ্রেপ্তারের রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পালং থানায় হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

​এ বিষয়ে সদর উপজেলা যুবদলের সভাপতি রুহুল আমিন বেপারী জানান, মিন্টু মাদবর এক সময় চিকন্দি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক থাকলেও বর্তমানে তিনি সংগঠনের কোনো পদে নেই। তিনি আরও স্পষ্ট করেন যে, কারো ব্যক্তিগত অপরাধের দায় সংগঠন বহন করবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com