শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

দেশে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠিন জবাব দেয়া হবে –মোস্তফা জামান

  • আপডেট সময় সোমবার, ২ মার্চ, ২০২৬, ৯.৫২ পিএম
  • ৫৩ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধিঃ- ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান বলেছেন, দেশে কেউ অরাজকতা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর জবাব দেয়া হবে। পলাতক স্বৈরাচারী গোষ্ঠী বা যে কোন অসাধু চক্র এই দেশকে অস্থিতিশীল পরিস্থিতির চক্রান্ত করে তাহলে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবে না।

তবে আমরা কোন মিথ্যা মামলা দিবো না। অযথা হয়রানি করবো না। পলাতক সরকার আমাদের সকলের নামে একাধিক মিথ্যা মামলা দিয়ে জেল জুলুম নির্যাতন করেছে। দেশনেতা তারেক রহমানের নির্দেশ জুলুম নির্যাতনের রাজনীতি করা যাবে না। এসব অপকর্ম করলে জনগন ভোট দেয় না। আমরা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি আবার স্থানীয় সরকার নির্বাচনে জনগনের ভোটে নির্বাচিত হতে হলে তাদের পাশে থেকে সেবা সহযোগিতা করতে হবে।

সোমবার দুপুরে রাজধানীর তুরাগের রানাভোলা ৫৩ নং ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনা ও এলাকার দরিদ্রদের ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চাঁন মিয়া বেপারীর সার্বিক সহযোগিতায় ও সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা জামান এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, তুরাগ থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ খোকা, যুগ্ম আহ্বায়ক জহির উদ্দিন, আলী আহমেদ, রিপন হাসান খন্দকার, রবিউল ইসলাম রবু, ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানা প্রমূখ।
অনুষ্ঠান শেষে ৬ শতাধিক পরিবারকে ঈদ উপহার সামগ্রী দেয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com