মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

মরহুম আব্দুল লতিফ ফকিরের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার পার্টি হয়ে গেল তুরাগে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৫০ এএম
  • ৩২ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধিঃ-মরহুম আব্দুল লতিফ ফকির সাহেবের আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া মাহফিল ও ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। পারিবারিক এ আয়োজনে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির উপস্থিতি লক্ষ্য করা যায়।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) রাজধানীর তুরাগ থানা অন্তর্ভুক্ত যাত্রাবাড়ি , সালাম জামে মসজিদ প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, আব্দুস সালাম ভাইয়ের পিতা মরহুম আব্দুল লতিফ ফকির সম্প্রতি ইন্তেকাল করেন। তাঁর রুহের মাগফিরাত, কবরের আজাব মাফ এবং জান্নাতুল ফেরদৌস নসিবের কামনায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্যোগ নেন উত্তরা পশ্চিম থানা বিএনপির সভাপতি প্রার্থী আব্দুস সালাম।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও ঢাকা মহানগর উত্তর বিএনপি, উত্তরা পশ্চিম থানা বিএনপি, তুরাগ থানা বিএনপি এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় মুসল্লি, ব্যবসায়ী, সমাজসেবক ও সাধারণ জনগণের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে ওঠে।
দোয়া মাহফিলে আব্দুস সালাম উপস্থিত সবার কাছে তাঁর মরহুম পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “আমার বাবার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের পরিবারকে এ শোক সহ্য করার তৌফিক দেন।”
প্রধান অতিথির বক্তব্যে এমপি এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, তিনি এ আয়োজনকে শুধুমাত্র একটি দোয়া মাহফিল হিসেবে দেখছেন এবং এখানে কোনো রাজনৈতিক আলোচনা করতে চান না। তিনি বলেন—
“আমি শুধু বলতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। ঢাকা-১৮ আসনের চলমান ও পরিকল্পিত উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে আমি শতভাগ চেষ্টা করে যাবো। এলাকার যেকোনো সমস্যা আমাকে জানাবেন। যদি আমাদের নেতাকর্মীদের মাধ্যমে জানাতে না পারেন, সরাসরি আমার বাসায় চলে আসবেন। আমি সঠিক তদন্তের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমার এলাকায় কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্যের ব্যবসা করতে দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এসময় তিনি দেশনায়ক তারেক রহমান-এর বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, “দেশনায়ক তারেক রহমানও স্পষ্ট করে বলেছেন— যে-ই হোক না কেন, যদি কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকে, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীর কোনো দল-পরিচয় নেই; অপরাধ করলে তাকে শাস্তির মুখোমুখি হতেই হবে।”
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম আব্দুল লতিফ ফকিরের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং এলাকার সার্বিক কল্যাণ কামনা করা হয়। পরে উপস্থিত মুসল্লি ও অতিথিদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com