বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
২০২৬ বইমেলায় জেকের উদ্দিন সম্রাটের ‘ডিজিটাল সম্প্রচার’ প্রকাশ প্রতিমন্ত্রী হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় আসেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’ ৫ আগস্টের পর দায়ের করা মামলাগুলো যাচাই-বাছাই করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪.৮৬ বিলিয়ন মার্কিন ডলার ‘কৃষক কার্ড’ চালুর বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ব্যাটজা’র আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান, সদস্য সচিব ইমন চৌধুরী ঐইপিজেডে মানববন্ধন ও বিক্ষোভ, ‘রাজনৈতিক পরিচয়ে চাঁদা আদায় বন্ধ না হলে কঠোর কর্মসূচি’

২০২৬ বইমেলায় জেকের উদ্দিন সম্রাটের ‘ডিজিটাল সম্প্রচার’ প্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১১.১০ পিএম
  • ২ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ, উত্তরা প্রতিনিধিঃ- ২০২৬ সালের অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে দেশের খ্যাতিমান সম্প্রচার প্রযুক্তিবিদ জেকের উদ্দিন সম্রাটের নতুন বই ‘ডিজিটাল সম্প্রচার’। টেলিভিশন সম্প্রচার প্রযুক্তি, ওটিটি, আইপিটিভি ও আধুনিক ডিজিটাল মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে রচিত এ বইটি ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমী ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

জেকের উদ্দিন সম্রাট বাংলাদেশের টেলিভিশন সম্প্রচার অঙ্গনের একজন অগ্রণী ব্যক্তিত্ব হিসেবে দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন। বর্তমানে তিনি My TV Bangladesh-এর নিউজ, ব্রডকাস্ট ও আইটি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর নেতৃত্বে আধুনিক প্রযুক্তির প্রয়োগের মাধ্যমে দেশের টেলিভিশন শিল্প নতুন উচ্চতায় পৌঁছেছে।
২০০৭ সালে তাঁর হাত ধরেই বাংলাদেশে প্রথমবার চালু হয় ২৪ ঘণ্টার পূর্ণাঙ্গ রিমোট ব্রডকাস্টিং টিভি চ্যানেল। একই সঙ্গে চালু হয় স্বতন্ত্র নিউজ গ্যাদারিং সিস্টেম এবং আর্থ স্টেশন অটোমেশন প্রযুক্তি—যা দেশের সম্প্রচার ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনে।
স্যাটেলাইট কমিউনিকেশন, আইপিটিভি ও ওটিটি সিস্টেম ডিজাইন, নেটওয়ার্ক ও সাইবার নিরাপত্তা, ডিজিটাল মিডিয়া ও কনটেন্ট মনিটাইজেশনসহ প্রতিটি ক্ষেত্রে রয়েছে তাঁর বিশেষ দক্ষতা। প্রযুক্তিগত উৎকর্ষতার পাশাপাশি লেখালেখিতেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। বাংলাদেশে প্রথমবারের মতো টেলিভিশন সম্প্রচার, ওটিটি, আইপিটিভি, এআই ও সোশ্যাল মিডিয়া বিষয়ক পূর্ণাঙ্গ গ্রন্থ রচনার কৃতিত্বও তাঁর।
আন্তর্জাতিক অঙ্গনেও রয়েছে তাঁর সক্রিয় উপস্থিতি। ২০১১ সালে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত Commonwealth Heads of Government Meeting এবং ২০১২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত United Nations General Assembly-এর অধিবেশনে অংশগ্রহণ করেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ও নিউ ইয়র্কে অনুষ্ঠিত National Association of Broadcasters (NAB) শো এবং সিঙ্গাপুরের BroadcastAsia-সহ বিভিন্ন আন্তর্জাতিক কনফারেন্স ও প্রদর্শনীতে নিয়মিত অংশ নিয়ে বাংলাদেশের সম্প্রচার প্রযুক্তিকে বিশ্বমঞ্চে উপস্থাপন করেছেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি অর্জন করেছেন বহু জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো View Media Award (২০১৮), REHAB Award (২০১৯), A One Media Award (২০১৫) এবং Cable TV Viewers Forum Award (২০১২)। এছাড়া European Bangla Journalist Association, Dubai Bangla Press Club, Uttara Press Club, Barisal Press Club এবং BUEM JournalBD-সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও পেয়েছেন সম্মাননা।
প্রকাশিত ‘ডিজিটাল সম্প্রচার’ বইটি দেশের গণমাধ্যমকর্মী, প্রযুক্তিবিদ, শিক্ষার্থী ও গবেষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ বই ডিজিটাল সম্প্রচার ও আধুনিক মিডিয়া প্রযুক্তি সম্পর্কে একটি প্রামাণ্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com