বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

প্রতিমন্ত্রী হওয়ার পর নিজ নির্বাচনী এলাকায় আসেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৬.৪২ পিএম
  • ৯২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদকঃ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৩ আসন ( গৌরীপুর ) থেকে নবনির্বাচিত সংসদ জাতীয় সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন শপথ নেওয়ার পর প্রথম তাঁর নির্বাচনী এলাকা গৌরীপুরে আগমন করেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১০ টায় তিনি শম্ভু গঞ্জ মোর হয়ে গৌরীপুর উপজেলার ভাংগ্নামারী, ডৌহাখলা, রামগোপালপুর, আচিন্তপুর,সহনাটি ও
মাওহা ইউনিয়ন নেতাকর্মীদের দেওয়া সংর্বধনা গ্রহণ করেন।

এ সময় বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন।

বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ চত্বরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম.ইকবাল হোসাইনকে গৌরীপুর থানার চৌকস নারী পুলিশের একটি সুসজ্জিত দল সুশৃঙ্খল ভাবে গার্ড অব অনার প্রদান করেন ।


এরপর তিনি অফিসার্স ক্লাবে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
সভায় প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন বলেন, “গৌরীপুর এলাকার রাস্তা-ঘাট, অবকাঠামোগত উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পর্যায়ক্রমে সমাধান করা হবে। এলাকার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে তিনি কাজ করার কথাও তিনি ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, এই অঞ্চলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রনালয়ের কার্যক্রম পূর্বের অপেক্ষা আরও জোরদার করা হবে।

এ সময় উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com