মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

ভারত থেকে অবৈধ ভাবে অনুপ্রবেশ কালে ৬ বাংলাদেশী সীমান্তে আটক

  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬, ৯.৪৪ পিএম
  • ৫৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ- ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গত ২০ ফেব্রুয়ারী ২০২৬ ভোরে বিজিবি গোপন সূত্রে

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই ওঁত পেতে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবশেষে শুক্রবার ২০ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধরা পড়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ৬ বাংলাদেশি যুবক।বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধীন ৫০/ডি কোম্পানির নিজস্ব গোয়েন্দা শাখা (SIP & RIB) ও স্থানীয় সোর্সের তথ্য অনুযায়ী সীমান্ত পিলার ৩৭০/১-এস সংলগ্ন পিপলডাঙ্গী এলাকায় আগে থেকেই অবস্থান নেয় টহল দল। ম্যাপ রেফারেন্স ৭৮বি/৪ অনুযায়ী, সীমান্ত থেকে মাত্র ১০ গজ ভেতরে প্রবেশ করতেই একে একে তাদের আটক করা হয়।।অভিযানের সময় আটককৃতদের সঙ্গে থাকা একটি ১১০ সিসি টিভিএস (TVS) মোটরসাইকেলসহ মোট দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

আটককৃতদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তারা সবাই রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।রাণীশংকৈল উপজেলার বাসিন্দা ভরণীয়া গ্রামের মোখলেছুর (২১)মনসুর রহমান (১৮) ভাণ্ডারিয়া গ্রামের রুবেল (২৮) রাঘোপুর গ্রামের আমিনুর (১৮)
হরিপুর উপজেলার মারাধর গ্রামের ইমরান (২৩) পশ্চিম আটঘরিয়া গ্রামের সুবেল (২৬) বিজিবি জানিয়েছে, সীমান্তে অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদেরকে হরিপুর থানা পুলিশে সোপর্দ করেছে বিজিপি। স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী দরিদ্র পরিবারগুলোর অনেক যুবক কাজের সন্ধানে দালালের প্রলোভনে পড়ে ওপারে পাড়ি জমায়। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ফেরার সময় তাদের ভরসা থাকে দুর্গম, ঝুঁকিপূর্ণ সীমান্তপথ। সচেতন মহলের মতে, সীমান্ত সংলগ্ন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও আইনি সচেতনতা বাড়ানো না গেলে এমন অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো কঠিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com