বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে নয়ানগরবাসীর সংবাদ সম্মেলন: দর্পন প্রপার্টিজের ‘ষড়যন্ত্র’ অভিযোগে তীব্র প্রতিবাদ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১০.০৪ পিএম
  • ৪৭ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ-রাজধানীর নয়ানগর এলাকায় চলমান সড়ক সম্প্রসারণকে ঘিরে তথাকথিত মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী। বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, এটি ছিল পরিকল্পিত, মিথ্যা ও বানোয়াট কর্মসূচি—যার পেছনে রয়েছে দর্পন প্রপার্টিজ লিমিটেডের স্বার্থসংশ্লিষ্ট ষড়যন্ত্র।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম, মা. কামাল হোসেন, মো. গোলাপ মিয়া, হারুন অর রশিদ, আলী আকবর, সিরাজসহ স্থানীয় বাসিন্দারা।

লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তুরাগ থানাধীন নয়ানগর এলাকার ৫৩ নম্বর ওয়ার্ডের বাঘমারা গ্রামের ১ নম্বর সড়কের বাসিন্দারা দীর্ঘদিন ধরে চলাচল সংকটে ভুগছিলেন।

এ প্রেক্ষিতে গ্রামবাসী স্বতঃস্ফূর্তভাবে নিজেদের জমির অংশ ছেড়ে দিয়ে সড়কটি ৮০ মিটার সম্প্রসারণের আবেদন করেন। আবেদন পর্যালোচনা শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সড়ক সম্প্রসারণের অনুমোদন দেয় এবং বাস্তবায়নের দায়িত্ব অর্পণ করে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের ওপর।

এলাকাবাসীর দাবি, সম্পূর্ণ স্বেচ্ছায় জমি ছাড়ার ভিত্তিতেই কাজ শুরু হয়েছে। কোনো ধরনের জোরজবরদস্তি, ভয়ভীতি বা বলপ্রয়োগ করা হয়নি।

তবে অভিযোগ উঠেছে, পাশেই চলমান দর্পন প্রপার্টিজ লিমিটেডের একটি হাউজিং প্রকল্পের স্বার্থে সড়ক সম্প্রসারণ ব্যাহত করতে অপপ্রচার চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে বলা হয়, কোম্পানিটি দীর্ঘদিন ধরে ৮০ মিটারের আওতায় থাকা

পরিবারগুলোকে উচ্ছেদের উদ্দেশ্যে নানা প্রলোভন ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। সড়ক সম্প্রসারণ ঠেকাতে তারা বহিরাগত ১৫-১৬ জন লোক নিয়ে অন্যত্র একটি মানববন্ধনের আয়োজন করে এবং ভিডিও ধারণ করে তা প্রচার করে।

ওই মানববন্ধনে অভিযোগ করা হয়, ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড নাকি এলাকাবাসীর অনুমতি ছাড়া জোরপূর্বক রাস্তা নির্মাণ করছে এবং বাড়িঘর ভাঙছে। তবে সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয়রা এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।

তারা বলেন, “আমরা নিজেরাই চলাচলের সুবিধার্থে ঘরবাড়ি সরিয়ে জমি ছেড়ে দিয়েছি। প্রয়োজনে আরও জমি দিতে প্রস্তুত আছি। সেনাবাহিনী বা ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদের ওপর কোনো চাপ প্রয়োগ করেনি।”

এলাকাবাসীর আরও অভিযোগ, দর্পন প্রপার্টিজ লিমিটেড মামলা-মোকদ্দমার ভয় দেখিয়ে পরিবারগুলোকে হয়রানি করছে এবং ভুয়া প্রচারণার মাধ্যমে জনমত বিভ্রান্ত করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, যেন চলমান সড়ক সম্প্রসারণের কাজ বাধাহীনভাবে অব্যাহত থাকে এবং মিথ্যা প্রচারণার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com