মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সিরিয়া থেকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৫৫ পিএম
  • ৭০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র আগামী দুই মাসের মধ্যে সিরিয়া থেকে তাদের ১ হাজার সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহারের পরিকল্পনা করছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, সিরিয়ার সরকার দেশটির ওপর নিয়ন্ত্রণ সম্প্রসারণ করার পর এবং ইসলামিক স্টেট (আইএস) বিরোধী লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) রাষ্ট্রের সঙ্গে একীভূত হওয়ার অঙ্গীকার করার প্রেক্ষাপটে ওয়াশিংটন দেশটিতে তাদের উপস্থিতি শেষ করবে।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

টেলিভিশন নেটওয়ার্ক সিবিএসও নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে একই পরিকল্পনার কথা জানিয়েছে।
সম্প্রতি মার্কিন বাহিনী সিরিয়ার আল-তানফ ও আল-শাদ্দাদি ঘাঁটিসহ কয়েকটি ঘাঁটি থেকে সরে যাওয়ার পর এই সিদ্ধান্ত এলো।

এই সব ঘাঁটি ইসলামিক স্টেটের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের অভিযানে ব্যবহৃত হতো। ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের পতনের পর থেকে, ওয়াশিংটন সিরিয়ার নতুন কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে।

এ সময় যুক্তরাষ্ট্র কারাগারে আটক হাজার হাজার আইএস যোদ্ধাকে ইরাকে নিরাপদ কারাগারে স্থানান্তর করেছে। একই সঙ্গে, ইরানের কাছে যুক্তরাষ্ট্র তাদের সামরিক সক্ষমতা জোরদার করছে। ইরানি কর্মকর্তারা যে কোনো হামলার জবাবে অঞ্চলটিতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে অবরোধ করার হুমকি দিয়েছেন।

মার্কিন গণমাধ্যম বুধবার জানায়, ওয়াশিংটন আগামী সপ্তাহান্তের মধ্যেই ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রস্তুত থাকতে পারে।  তবে ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধ করা হলে, পেন্টাগন তাতে কোনো সাড়া দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com