বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ: তারেক রহমান-কে শুভেচ্ছা জানিয়ে বিসিআরসির দোয়া মাহফিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ৩.০৫ এএম
  • ৮৬ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ- বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)-এর উদ্যোগে বিএনপি চেয়ারম্যান ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি বিশিষ্ট সাংবাদিক আলী আশরাফ আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ও বিএনপি নেতা বিচারপতি মো. আব্দুস সালাম মামুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি ওবায়দুর রহমান শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রেজাবুদ্দৌল চৌধুরী, ড. জিয়াউল ইসলাম মুন্না, ঢাকা মহানগর বিএনপি নেতা এল রহমান, ই-ক্রয় ডটকমের ব্যবস্থাপনা পরিচালক একেএম মোশফেকুল আলম, ‘ফলাফল’ পত্রিকার সম্পাদক শেখ মোস্তাফিজুর রহমান, খান আক্তারজ্জামান, বাসাইল উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম মোতালেব এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহিরুল ইসলাম হিটলু প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ। সূচনায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর বিখ্যাত কবিতা ‘বিদ্রোহী’ আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সীমা ইসলাম, যা উপস্থিত অতিথিদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

বক্তারা বলেন, নতুন সরকারের নেতৃত্বে দেশ গণতান্ত্রিক ধারাবাহিকতা, সুশাসন ও ন্যায়বিচারের পথে আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা জাতির। তারা সংবাদমাধ্যমের স্বাধীনতা, আইনের শাসন ও জবাবদিহিতামূলক প্রশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনায় পেশাজীবী সমাজ ও নাগরিক অংশগ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

আলোচনা সভা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভার সদস্যদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ড. জিয়াউল ইসলাম মুন্না।

সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন—দেশের সামগ্রিক উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধের পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষায় নতুন সরকার কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com