মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

তালতলীতে ৮০ বস্তা সার সরিয়ে নেওয়ার অভিযোগ: সার সিন্ডিকেটের কবলে তালতলী: তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২৭ এএম
  • ৪৪ বার পড়া হয়েছে

মল্লিক জামাল,নিজস্ব প্রতিবেদকঃ- বরগুনার তালতলী উপজেলায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে বস্তা সার ক্রয়-বিক্রয়ের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়বগী ইউনিয়নে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে পচাকোড়ালিয়া ইউনিয়ন থেকে ৮০ বস্তা সার অবৈধভাবে সংগ্রহ করে নিওপাড়া বাজারের কীটনাশক ব্যবসায়ী মো. বেলাল হোসেন। সারগুলো বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হলেও গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়েন সংশ্লিষ্টরা।

‎​ব্যবসায়ী বেলাল হোসেন নসিমন যোগে সারগুলো নিয়ে আসেন।​ঘটনাস্থলে গ্রীন টেলিভিশনের ক্যামেরা ও সংবাদকর্মী দেখে আতঙ্কিত হয়ে পড়েন শ্রমিক ও ব্যবসায়ী।​ধরা পড়ার ভয়ে দ্রুততম সময়ের মধ্যে লেবারদের মাধ্যমে নসিমন যোগে সারগুলো সরিয়ে ফেলা হয়।
‎ প্রভাবশালী বিএনপি’র নেতা নাসির উদ্দিন সিকদার এর সিন্ডিকেট সার মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে। এর ফলে সাধারণ কৃষকরা ন্যায্য মূল্যে সার পাচ্ছেন না। সারের এই অবৈধ লেনদেন বন্ধ না হলে চাষাবাদে মারাত্মক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা করছেন তারা। কৃষকদের দাবি, দ্রুত এই সিন্ডিকেট ভেঙে ন্যায্য মূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা হোক।
‎​

এই বিষয়ে উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে তারা কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তালতলী উপজেলা প্রশাসন জানানো
‎​”অবৈধভাবে সার ক্রয়-বিক্রয় বা মজুত করার কোনো সুযোগ নেই। বিষয়টি নিয়ে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষকের সার নিয়ে কোনো সিন্ডিকেট বরদাস্ত করা হবে না।”

‎​প্রশাসন আরও জানায়, সারের বাজার স্থিতিশীল রাখতে এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com