বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি প্রকাশ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৫.৪৬ পিএম
  • ৪৯ বার পড়া হয়েছে

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। এতে প্রথম রমজান থেকে শুরু করে পবিত্র ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত নতুন সময়সূচি অনুযায়ী চলাচল করবে মেট্রোরেল।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ. কে. এম. খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য। এতে ইফতারের পানি বহনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রমজানে রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

বিজ্ঞপ্তিতে মেট্রোরেলে ইফতারের পানীয় সম্পর্কেও বার্তা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, রোজায় ইফতারে পানি পান করার নিমিত্ত প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মি. লি. পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স বা এন্ট্রি ও এক্সিট গেটে রক্ষিত ডাস্টবিনে ফেলতে হবে।

এছাড়া শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনগুলোয় এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com