সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঢাকা-১৮ আসনে জয়ী বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন

  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৪৪ এএম
  • ৯৩ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,উত্তরা প্রতিনিধিঃ-ঢাকা-১৮ আসনে এনসিপির প্রার্থীকে ৩৩ হাজারের বেশি ভোটে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে মোট (পোস্টাল ব্যালটসহ) ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়েছেন। আর এনসিপির প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

শুক্রবার ভোর চারটায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার বিভাগীয় কমিশনার (রিটার্নিং কর্মকর্তা) শরফ উদ্দিন আহমেদ চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন।

শরফ উদ্দিন আহমেদ চৌধুরী জানান, ঢাকা-১৮ আসনে পোস্টাল ভোটসহ ২১৯টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়। এই আসনে মোট ভোটার ছিলেন ৬ লাখ ১৩ হাজার ৮৭৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৭৪ হাজার ৭৭২ জন। বাতিল হয় ৪ হাজার ৭৮৪টি ভোট। ভোট পড়ে ৪৫ শতাংশ।

ঢাকা-১৮ আসনে অন্যান্য প্রার্থীর মধ্যে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না কেটলি প্রতীকে ৩৫০ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. আনোয়ার হোসেন হাতপাখা প্রতীকে ৪ হাজার ৭২৭ ভোট, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির জাকির হোসেন ২ হাজার ৫৫৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন হাওলাদার রেল ইঞ্জিন প্রতীকে ৩ হাজার ২০৫ ভোট পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com