বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

শরীয়তপুরে বিএনপির ‘ক্লিন সুইপ’: তিন আসনেই ধানের শীষের জয় ​

  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৪০ এএম
  • ৫৯ বার পড়া হয়েছে

 


রাহাত রওশন,
শরীয়তপুর প্রতিনিধিঃ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনেই বড় জয় পেয়েছে বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম নির্বাচনের এই চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

​শরীয়তপুর-১ (পালং-জাজিরা):
এই আসনে বিএনপির প্রার্থী সাঈদ আহমেদ ৭৭ হাজার ৩৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের জালালুদ্দিন আহমদ পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। সাঈদ আহমেদ ১৪ হাজার ৬৮১ ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

​শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর)
নড়িয়া ও সখিপুর নিয়ে গঠিত এই আসনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সফিকুর রহমান কিরণ। তার প্রাপ্ত ভোট ১ লাখ ২৯ হাজার ৮১৪। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। কিরণ ৫৮ হাজার ৯২২ ভোটের বিশাল ব্যবধানে তার প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেছেন।

​শরীয়তপুর-৩ (ডামুড্যা-ভেদরগঞ্জ-গোসাইরহাট)
জেলার এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বড় জয় নিশ্চিত করেছেন। তিনি ১ লাখ ৭৫ হাজার ১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাম্মদ আজাহারুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট।
​ফলাফল ঘোষণার পর জেলা শহরের প্রধান সড়কগুলোতে বিজয় মিছিল ও উল্লাস করতে দেখা যায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের। তবে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com