বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

পিরোজপুরে ৩টি আসনে দুইটিতে বিএনপি, একটিতে জামায়াত বিজয়ী

  • আপডেট সময় শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ১২.৩২ এএম
  • ৭৮ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,পিরোজপুর প্রতিনিধিঃ- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুরের তিনটি আসনের মধ্যে ২টি আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী পিরোজপুর-২ আসন থেকে আহম্মদ সোহেল মনজুর ও পিরোজপুর-৩ আসন থেকে রুহুল আমিন দুলাল । শুধুমাত্র পিরোজপুর-১ আসন থেকে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী প্রার্থী মাসুদ সাঈদী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা ও উপজেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনটি আসনের ৪২০টি ভোট কেন্দ্রের এসব তথ্য জানাগেছে।

পিরোজপুর-১ (পিরোজপুর সদর-জিয়ানগর-নাজিরপুর) : এই আসনে ১৬৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যে জানাগেছে, পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাসুদ সাঈদী এক লাখ ৩২ হাজার ৬৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এআসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী ধানেরশীষ প্রতীকে নিয়ে আলমগীর হোসেন পেয়েছেন এক লাখ ৭ হাজার ১০৫ ভোট।

 

 

পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) : এই আসনে ১৬৭টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়াগেছে। প্রাপ্ত তথ্যে জানাগেছ, এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ধানের শীষের প্রার্থী আহম্মদ সোহেল মনজুর পেয়েছেন ১লাখ ৫হাজার ১৮৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮১৭ ভোট।

 

পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) : এই আসনে ৮৫টি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়াগেছে। প্রাপ্ত তথ্যে জানাগেছে, এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রুহুল আমিন দুলাল পেয়েছেন ৬৩ হাজাজর ১৩৮ ভোট ।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, চারবারের এমপি ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের ডা. রুস্তম আলী ফরাজী পেয়েছেন ৩৫ হাজার ৬২৯ ভোট।

অপরদিকে শাপলা কলি প্রতীকের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এনসিপি সমর্থিত প্রার্থী ডা. শামীম হামেদী পেয়েছেন ৩৫ হাজার ৩১৮ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com