মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রের ফল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.০৯ পিএম
  • ৪৪ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেশ কয়েকটি কেন্দ্রের ফল হাতে  এর মধ্যে চট্টগ্রাম-১১ আসনের ১২৪টি কেন্দ্রের মধ্যে একটির ফলাফলে দেখা যাচ্ছে, ৩৬৬ ভোট পেয়ে এগিয়ে আছেন বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো. শফিউল আলম পেয়েছেন ৩৬১ ভোট।

এদিকে ঢাকা-৮ আসনের কয়েকটি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এই আসনে ধানের শীষ নিয়ে নির্বাচন করছেন বিএনপির মির্জা আব্বাস আর শাপলা কলি নিয়ে নির্বাচন করছেন এনসিপির নাসীরউদ্দীন পাটওয়ারী। এর মধ্যে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৫৯৫ ভোট, শাপলা কলি পেয়েছে ৪০৬ ভোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানেক্স ভবনে ধানের শীষ পেয়েছে ৪৮৭ ভোট আর শাপলা কলি ১৮৭ ভোট। উদয়ন স্কুল কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৮৯ ভোট, ধানের শীষ পেয়েছে ২৯৩ ভোট। বুয়েটের ১ নম্বর কেন্দ্রে ধানের শীষ ১৮৩ এবং শাপলা কলি ৩২০ ভোট পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক ক্লাব কেন্দ্রে শাপলা কলি পেয়েছে ৩৯৮ ও ধানের শীষ পেয়েছে ৩১৭ ভোট।

ঢাকা-৭ আসনের আজিমপুর গার্লস স্কুল কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৬১৬ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৫৪৩ ভোট।

ঢাকা-১৬ আসনের দুয়ারিপাড়া সরকারি মহাবিদ্যালয় কেন্দ্রে ৭২৯টি ভোটের মধ্যে ৩৮৬টি পেয়েছে ধানের শীষ এবং দাঁড়িপাল্লা পেয়েছে ৩০৮টি ভোট।

অন্যদিকে পটুয়াখালী-৩ আসনের গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন পেয়েছেন ১ হাজার ৩৫৭ ভোট। গণঅধিকার পরিষদের নুরুল হক নূর ট্রাক প্রতীকে পেয়েছেন ৮৪৮ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে মোবাশ্বের আলম পেয়েছেন ২৭৫ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com