সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

বাংলাদেশের নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬, ৭.১০ পিএম
  • ৮৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে চলমান নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে।

রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।’

জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিবেশী দেশটিতে ‘অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচ’-এর পক্ষে নয়াদিল্লি সবসময় অবস্থান নিয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটি দেশটির প্রথম নির্বাচন। এরপর থেকে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন দেশ পরিচালনা করে আসছে। ভোটগ্রহণ শেষে সন্ধ্যার দিকে গণনা শুরু হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থি জোটকে পরাজিত করার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন বিএনপি প্রধান তারেক রহমান।

প্রতিবেদনে আরও বলা হয়, তারেক রহমান দেশের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন একটি জোটের চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। বিএনপি শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে।

মা খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারেক রহমান গত বছরের ডিসেম্বর মাসে দেশে ফেরেন। খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান।

অন্যদিকে, জামায়াতের আমির শফিকুর রহমান তৃণমূল পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। তিনি নির্বাচনে ন্যায়বিচার %A

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com