সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৪০৬ টি মামলা

  • আপডেট সময় রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৮.০৮ পিএম
  • ৯৬ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৪০৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ১ টি বাস, ১ টি ট্রাক, ৫ টি কাভার্ডভ্যান, ২ টি সিএনজি ও ১৬ টি মোটরসাইকেলসহ মোট ৪৭ টি মামলা হয়েছে। ট্রাফিক- লালবাগ বিভাগে ৩ টি ট্রাক, ৪ টি সিএনজি ও ২৫ টি মোটরসাইকেলসহ মোট ৩৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ৪ টি বাস, ১ টি ট্রাক, ৬ টি ক্যাভার্ডভ্যান, ১১ টি সিএনজি ও ৫২ টি মোটরসাইকেলসহ মোট ৮৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ২ টি সিএনজি ও ৪০ টি মোটরসাইকেলসহ মোট ৫৪ টি মামলা হয়েছে।

অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১ টি  ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৯ টি মোটরসাইকেলসহ মোট ২৫ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৪ টি বাস, ২ টি ট্রাক, ৩ টি কাভার্ডভ্যান, ৪ টি সিএনজি ও ৪২ টি মোটরসাইকেলসহ মোট ৭৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ৩ টি বাস, ১ টি ট্রাক, ২ টি কাভার্ডভ্যান, ৬ সিএনজি ও ১৫ টি মোটরসাইকেলসহ মোট ৪৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১ টি বাস, ২ টি ট্রাক, ১ টি সিএনজি ও ৮ টি মোটরসাইকেলসহ মোট ৩৯ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ১৮৫ টি গাড়ি ডাম্পিং ও ১০১ টি গাড়ি রেকার করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com