বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

রাজউক ও সিভিল এভিয়েশনকে জবাবদিহির আওতায় আনা হবে — এস এম জাহাঙ্গীর

  • আপডেট সময় শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ২.২৪ এএম
  • ৬৮ বার পড়া হয়েছে

সৈয়দ বশির আহম্মেদ,উত্তরা প্রতিনিধিঃ-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, রাজউক এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হবে। তাদের স্বেচ্ছাচারিতায় অপরিকল্পিত নগরায়ন হচ্ছে। দেশের প্রচলিত আইনের সঠিক ব্যবহার না করায় বিধিবহির্ভূত ভবন নির্মাণ হচ্ছে।

রাজউক এবং সিভিল এভিয়েশন সহ আরো যে সকল সরকারি প্রতিষ্ঠান যথাযথ আইন প্রয়োগ না করার কারনে বিভিন্ন দূর্ঘটনা ঘটে। এসব প্রতিষ্ঠান যদি সঠিকভাবে দায়িত্ব পালন করতো তাহলে অপরিকল্পিত নগরায়ণওয় হতো না, ডিয়াবাড়ীতে যুদ্ধ বিমান দূর্ঘটনায় হতাহতের পরিমান অনেক কমে যেতো।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ষড়যন্ত্র করতেছে। তারা ষড়যন্ত্র চালিয়ে গেলেও নির্বাচন সঠিক সময়েই হবে। আপনারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে যাবেন ধানের শীষে ভোট দিবেন।

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরা পশ্চিম থানা ৫১ নং ওয়ার্ড আয়েজিত গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

গণসংযোগ ও পথসভায় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ আফাজ উদ্দিন, মহানগর উত্তর সেচ্ছাসেবক দলের সহসভাপতি মোস্তফা কামাল হৃদয়, ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি মোঃ ফিরোজ জামান, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন শিশির, আওলাদ হোসেন, মোস্তফা সরকার, মাসুদ শেখ, আক্তার হোসেন, মোঃ ইসাহাক আলী, মোগল ভূইয়া, মোঃ সিরাজ মিয়া, আমিনুল ইসলাম বাবু সহ স্থানীয় বিএনপি নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com