বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

মুশফিকের ব্যাটের দাম নিলামে উঠলো ৪১ লাখ টাকা

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০, ৯.০৮ পিএম
  • ৭৮৩ বার পড়া হয়েছে

নিলামে মুশফিকের ব্যাটের দাম ইতোমধ্যেই ৪১ লাখ ছাড়িয়ে গেছে। ব্যাটটির ভিত্তিমূল্য ছিলো ৬ লাখ টাকা। প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় মানুষদের আর্থিক সহায়তার জন্য দেশের হয়ে প্রথম ডাবল-সেঞ্চুরি করা ব্যাট নিলামে তুলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবু’ ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাধ্যমে গত শনিবার রাতে অনলাইন নিলামে তোলা হয় মুশফিকের ব্যাট।

নিজের অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সরাসরি এ নিলামের লিংক দিয়েছেন মুশফিক। ব্যাটের দাম কত উঠছে, সেখানে তা দেখে নিচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এ পর্যন্ত ৫৩ বার মুশফিকের ব্যাটের দাম হাঁকা হয়েছে, ৪১ লাখ ৪১ হাজার ১ টাকা।

নিলামের দাম সংক্রান্ত বিষয়গুলো দেখছে পিকাবু। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মুরিন তালুকদার বলেন, ‘যে দামটি দৃশ্যমান সেটি ঠিক নাও হতে পারে। অনেক ভুয়া ব্যক্তি অনলাইনে এসে দাম হাঁকাচ্ছে। ফলে সঠিক দাম যাচাই করতে পারছি না। আমরা যাচাই বাচাই করে সঠিক দামটিই অনলাইনে দৃশ্যমান করে দেব।’

আগামী ১৪ মে, বৃহস্পতিবার রাত ১০টায় নিলাম পর্ব শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৩ সালে শ্রীলংকার বিপক্ষে গল টেস্টে এই ‘এস এস’ ব্যাট দিয়ে অপরাজিত ২০০ রান করেছিলেন মুশফিক। বাংলাদেশের পক্ষে টেস্টে যা প্রথম ডাবল সেঞ্চুরি।

সম্প্রতি নিলামে উঠেছিলো সাকিব আল হাসানের ব্যাটও। যে ব্যাট দিয়ে গত বিশ্বকাপে খেলেছিলেন সাকিব। ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com