সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত ও মিয়া সাত্তারের সৌজন্যমূলক সাক্ষাৎ

  • আপডেট সময় বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ১.৫৪ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি,স্টাফ রিপোর্টারঃ-বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’র সভাপতি ও ন্যাশনাল গ্রুপ রাশিয়ার চেয়ারম্যান,বাংলাদেশি বংশোদ্ভূত সিরাজগঞ্জের সলঙ্গার কৃতি সন্তান মিয়া সাত্তার।গতকাল মঙ্গলবার দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির,আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক,প্রেস সচিব সালেহ শিবলী ও উপদেষ্টা মাহদী আমিন উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও রাশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। দুই দেশের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া জোরদার,জনগণ থেকে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বি-পক্ষীয় সম্পর্ক,রাজনৈতিক পরিস্থিতি ও চলমান ইস্যু নিয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে।
আলোচনায় রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশ’র ভূমিকার কথাও উঠে আসে।সংস্থাটি পাবলিক ডিপ্লোমেসি জোরদার করার পাশাপাশি দুই দেশের জনগণের মধ্যে আস্থা,বন্ধন ও পারস্পরিক বোঝাপড়া গভীর করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।সংশ্লিষ্টরা মনে করেন,এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও গঠনমূলক সংলাপ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার পারস্পরিক আস্থা বৃদ্ধিতে সহায়ক হবে এবং দ্বি-পাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com