সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

চাঁদপুরের কচুয়ায় সকালে স্বামীর মৃত্যু , সেই শোকে বিকেলে স্ত্রী ও চলে যায় না ফেরার দেশে

  • আপডেট সময় রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬, ৩.৫৬ এএম
  • ১২৩ বার পড়া হয়েছে

মোহাম্মদ আদনান,চাঁদপুর থেকেঃ– চাঁদপুরের কচুয়া উপজেলার মনপুরা গ্রামজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর ৫টায় মনপুরা গ্রামের মনসুর মাওলানা বাড়ির বাসিন্দা জাফর মিয়া (৭০) স্ট্রোকজনিত কারণে মারা যান। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তার সহধর্মিণী নাজমা বেগম (৫৫)। স্বামীর মৃত্যুর প্রায় ১২ ঘণ্টা পর, বিকেল আনুমানিক ৫টার দিকে নাজমা বেগমও
মারা যান। এলাকা বাসীর সূত্রে জানা যায়, স্বামী মারা যাওয়ার শোকেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত দম্পতির রেখে যাওয়া দুই ছেলে ও দুই মেয়ে বাবা-মাকে একদিনে হারিয়ে তারা যেন বাকরুদ্ধ, শোকের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে।
স্থানীয় ইউপি সদস্য কাউছার প্রধান বলেন, একই দিনে স্বামী-স্ত্রীর মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বামীর শোকে স্ত্রী মারা যাওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। সন্তানদের কীভাবে সান্ত্বনা দেব, সেই ভাষাও আমাদের জানা নেই।

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com