বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১ সাব্বির আহমেদ শ্রাবণের “শয়তানের নিঃশ্বাস “ এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

নওগাঁ রানীনগর অনুমোদনহীন ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬, ১০.০৪ পিএম
  • ৯০ বার পড়া হয়েছে

সোহেল রানা, নওগাঁঃ- নওগাঁ জেলার রানীনগর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে নওগাঁ পরিবেশ অধিদপ্তরের একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইটভাটার পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানো লাইসেন্স ব্যতীত পরিচালিত বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ এর নেতৃত্বে উপজেলার মেসার্স শিমু ব্রিকস্ ও মেসার্স রাহিদ এন্টারপ্রাইজ নামক ২টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২টি মামলা দায়েরের মাধ্যমে মোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং ইটভাটা বন্ধের নির্দেশনা প্রদান করা হয়।

এ সময় তাৎক্ষনিকভাবে জরিমানার অর্থ প্রদান করে ভবিষ্যতে জেলা প্রশাসনের অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং প্রয়োজনীয় সকল বিধি বিধান অনুসরণ করে ইট ভাটা পরিচালনা করার শর্তে এবং পুনরায় এই একই অপরাধ না করার শর্তে সতর্ক করে।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন। জেলা পুলিশ ও আনসার
ব্যাটিলিয়নের একটি চৌকস দল মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরিবেশ দূষণ রোধে এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তর, নওগাঁর সহকারী পরিচালক জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com