শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

অনলাইনে ৫ লক্ষাধিক নাগরিক জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা গ্রহণ

  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০, ১.৪২ পিএম
  • ১০২৫ বার পড়া হয়েছে

করোনা দুর্যোগের মধ্যেও অনলাইনে ৫ লক্ষাধিক নাগরিক জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবা গ্রহণ করেছেন।
গত ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত ১৫ দিনে এই ৫ লাখেরও বেশি নাগরিক তাদের জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে অনলাইনে এ সংক্রান্ত সেবা গ্রহণ করেছেন।
নির্বাচন কমিশনের (ইসি) আইডিয়া প্রজেক্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কমিউনিকেশন) স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান সাংবাদিকদের আজ এ তথ্য জানান।
তিনি বলেন, অনলাইনে সেবা কার্যক্রম শুরুর মাধ্যমে জনগণের হাতের মুঠোয় জাতীয় পরিচয় পত্রের সেবা নিয়ে যাওয়া এবং নাগরিকরা ঘরে বসেই নিজ দায়িত্বে জাতীয় পরিচয় পত্র প্রিন্ট করে নেয়ায় রাষ্ট্রের বিপুল অর্থ সাশ্রয় হচ্ছে। সেই সঙ্গে জনগণ কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তাদের নাগরিক অধিকার আদায় করছেন।
এ জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে দেশের প্রত্যন্ত অঞ্চলের জনগণ তাদের বেতন-ভাতা উত্তোলন থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার হতে ত্রাণ গ্রহণ পর্যন্ত সব ধরনের সেবা ভোগান্তি ছাড়াই নিতে পারছেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, অনলাইনে জাতীয় পরিচয় পত্র সংক্রান্ত সবা নিতে https://services.nidw.gov.bd ওয়েবসাইটে এখন পর্যন্ত রেজিস্ট্রেশন করেছেন সাড়ে ৬ লাখেরও বেশি নাগরিক। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ তার অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমেও জনগণের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। এই পেজটি সার্বক্ষণিক মনিটর করছে একটি টিম, যার মাধ্যমে প্রতিনিয়ত জনগণ অনলাইনে ডিজিটাল সেবা পেয়ে যাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com