বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এসএ টিভিতে শুরু হচ্ছে ‘মুহাম্মদ (সা.) ও ‘ইউসুফ-জুলেখা’ দুই বছর মেয়াদে চলচ্চিত্র গ্রাহক সংস্থার নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান রংপুরে ৪ খুন: আদালতে জবানবন্দি দিয়েছেন সীমান্ত দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু সার নিয়ে যতটা না বাস্তব সংকট, তার চেয়ে বেশি রটনা হচ্ছে : আসাদুল হাবিব দুলু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৫ দিনের কর্মসূচি ঘোষণা বিএসটিআই মানদণ্ড পূরণে ব্যর্থ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ সৌদি আরবের রিয়াদে সংঘটিত অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ বৃহস্পতিবার দেশে পৌঁছাবে এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক

বিজয়ের চেতনায় আলোকিত প্রজন্ম গঠনের প্রত্যয়: এডুকো ইন্টারন্যাশনাল স্কুলে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ৭.২০ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

বিশেষ সংবাদদাতাঃ-মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে গভীরভাবে প্রোথিত করার লক্ষ্য নিয়ে রাজধানীর গেন্ডারিয়ায় অবস্থিত এডুকো ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী দেশপ্রেম,ইতিহাসচেতনা ও শুদ্ধ সংস্কৃতির সম্মিলনে আয়োজিত এই অনুষ্ঠানটি অভিভাবক ও অতিথিদের দারুণভাবে আকৃষ্ট করে।

গত ১৬ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল ১০টায়
ক্যাথারপুল,গেন্ডারিয়ায় স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবকমণ্ডলী ও বিশিষ্ট অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওবায়দুল হক পাটোয়ারী, চেয়ারম্যান, এডুকো ইন্টারন্যাশনাল স্কুল। সভাপতির বক্তব্যে তিনি বলেন,“বিজয় দিবস আমাদের আত্মপরিচয়ের মূল ভিত্তি। শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও নৈতিক মূল্যবোধ গড়ে তুলতে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। এডুকো ইন্টারন্যাশনাল স্কুল সেই দায়িত্ববোধ থেকেই নিয়মিতভাবে এমন উদ্যোগ গ্রহণ করে।”

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ যুব ফাউন্ডেশনের সভাপতি মোঃ শহিদুল্লাহ বলেন“একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে তার শিক্ষিত ও সচেতন প্রজন্মের ওপর। বিজয় দিবসের তাৎপর্য শিক্ষার্থীদের হৃদয়ে ধারণ করাতে এডুকো ইন্টারন্যাশনাল স্কুল যে ভূমিকা রাখছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।”তিনি শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হাসিবা হাসান জয়া,সিআইপিএইচ-এর
সিআই বিশেষজ্ঞ,বলেন,“এই স্কুলের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের আত্মবিশ্বাস আমাকে মুগ্ধ করেছে। এখানে শুধু পাঠ্যবই নয়, চরিত্র গঠনের শিক্ষাও দেওয়া হচ্ছে, যা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল আইপি, ব্যবস্থাপনা পরিচালক, এডুকো ইন্টারন্যাশনাল স্কুল; রমিত সেন, একাডেমিক প্রধান; এবং সালমান গনি, অধ্যক্ষ। তারা বলেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ ও নেতৃত্বগুণ গড়ে তুলতে সাংস্কৃতিক কর্মকাণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য, আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশন করে। তাদের পরিবেশনায় মহান মুক্তিযুদ্ধের ত্যাগ, বীরত্ব ও বিজয়ের গৌরবময় ইতিহাস ফুটে ওঠে, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিরা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তাদের ভবিষ্যতে আরও ভালো করার জন্য উৎসাহ প্রদান করেন। শৃঙ্খলাপূর্ণ আয়োজন, সময়োপযোগী বক্তব্য এবং শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এডুকো ইন্টারন্যাশনাল স্কুলের বিজয় দিবসের এই অনুষ্ঠানটি সফল ও অর্থবহ আয়োজনে পরিণত হয়, যা শিক্ষাঙ্গনে বিজয়ের চেতনা ছড়িয়ে দিতে একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com