বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বসতঘরে অগ্নিসংযোগ, শিশু নিহত

  • আপডেট সময় সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ২.১০ এএম
  • ১২২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ– লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭ নম্বর ভবানীগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের টিনের চৌচালা বসতঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের ঘটনায় সাত বছরের কন্যাশিশু আয়েশা আক্তার সানজু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় বেলাল হোসেনসহ তিনজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। আগুনে ঘরের ভেতরে থাকা আয়েশা আক্তার সানজু ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বেলাল হোসেন, স্মৃতি ও বীথি দগ্ধ হন।
তাদের আত্মচিৎকারে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক স্মৃতি ও বীথিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠান।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অরূপ পাল জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনজন দগ্ধ রোগী হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। এছাড়া আয়েশা আক্তার সানজু নামের এক শিশু দগ্ধ হয়ে মারা গেছে বলে তিনি নিশ্চিত করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com