মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

মেসিকে ১১ কোটি রুপির ঘড়ি উপহার দিলেন অনন্ত আম্বানি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ৬.২৭ পিএম
  • ৬৭ বার পড়া হয়েছে

ফুটবল মহাতারকা মেসি-জ্বর কাটিয়ে ভারত যখন স্বাভাবিক ছন্দে ফিরছে, তখনই ফুটবল রাজপুত্রের সফরের এক বিশেষ উপহার নিয়ে সরগরম নেট দুনিয়া। সম্প্রতি ভারতে নিজের প্রথম সফল শেষ করা মেসিকে প্রায় ১১ কোটি রুপি মূল্যের একটি অতি-বিরল বিলাসবহুল ঘড়ি উপহার দিয়েছেন শিল্পপতি অনন্ত আম্বানি।

ভারতের চারটি বড় শহর- কলকাতা, হায়দারাবাদ, মুম্বই ও নয়াদিল্লি সফর শেষে মেসি গুজরাটের জামনগরে অবস্থিত অনন্ত আম্বানির বন্যপ্রাণী উদ্ধার ও সংরক্ষণ কেন্দ্র ‘বান্তারা’ পরিদর্শনে যান। সেখানেই তাঁকে এই মহার্ঘ উপহারটি প্রদান করা হয়। অনন্ত আম্বানি হলেন ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে।

অনন্ত আম্বানি মেসিকে যে ঘড়িটি উপহার দিয়েছেন, সেটি হলো রিচার্ড মিল আরএম ০০৩-ভি ২ জিএমটি ট্যুরবিলনের এশিয়া সংস্করণ। এটি বিশ্বের অন্যতম দুর্লভ এবং দামী ঘড়ি। সারাবিশ্বে এই মডেলের মাত্র ১২টি ঘড়ি তৈরি করা হয়েছে। বাজারমূল্য অনুযায়ী এটির দাম প্রায় ১০.৯ কোটি রুপি।

সাংবাদিকরা লক্ষ্য করেছেন, মেসি যখন বান্তারায় পৌঁছান তখন তাঁর হাতে কোনো ঘড়ি ছিল না, কিন্তু ইভেন্ট চলার সময়ই তাঁকে এই বিশেষ রিচার্ড মিল ঘড়িটি পরা অবস্থায় দেখা যায়। ঘড়িটি মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব কাটিয়ে সময়ের নির্ভুলতা বজায় রাখে।

ঘড়িটির রয়েছে স্কেলিটন ডায়াল, যার ভেতর দিয়ে ঘড়ির জটিল মেকানিজম দেখা যায়। ৩৮ মিলিলিটার ব্যাসের কেসটি তৈরি করা হয়েছে বিশেষ ধরনের কার্বন, যা সাধারণত অ্যারোস্পেস এবং ফর্মুলা ওয়ান রেসিং কারে ব্যবহৃত হয়। এতে ডুয়াল টাইম জোন, পাওয়ার-রিজার্ভ ইন্ডিকেটর এবং টর্ক ইন্ডিকেটর রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com