শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক

  • আপডেট সময় সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৮.১৫ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

ইরানি গণমাধ্যম জানিয়েছে ওমান উপসাগর থেকে জব্দ করা একটি বিদেশি ট্যাঙ্কারের ১৮ ক্রু সদস্যকে আটক করেছে দেশটির কর্তৃপক্ষ । দেশটির আধা-স্বায়ত্তশাসিত বার্তা সংস্থা ফারস জানিয়েছে, আটক ক্রুরা বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিক।

শনিবার (১৩ ডিসেম্বর) হরমোজগান প্রদেশের বিচার বিভাগকে উদ্ধৃত করে ইরানি গণমাধ্যম জানায়, ওমান উপসাগর থেকে শুক্রবার যে ট্যাঙ্কারটি জব্দ করা হয়েছে সেটি ৬০ লাখ লিটার পাচার করা জ্বালানি তেল বহন করছিল। চলমান তদন্তের অধীনে ট্যাঙ্কারটির ক্যাপ্টেনসহ ক্রুদের আটক করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাঙ্কারটি থামার নির্দেশ অমান্য করেছে, পালিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং জাহাজ চলাচল ও মালামালের বৈধ নথিপত্র বহনে ব্যর্থ হওয়ার মতো একাধিক লঙ্ঘনের অভিযোগ রয়েছে।

ইরান থেকে স্থল পথে প্রতিবেশী দেশগুলোতে এবং সাগর পথে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোতে প্রচুর জ্বালানি পাচার হয়। জ্বালানি চোরাচালান রোধ করতে লড়াই করে চলছে দেশটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com