শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের দ্বিতীয় বার্ষিকী

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৩.৫৪ এএম
  • ৮৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশের প্রথম কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণের দ্বিতীয় বার্ষিকী আজ । যুক্তরাষ্ট্রের উৎক্ষেপণ কেন্দ্র থেকে ২০১৮ সালের ১২ মে কক্ষপথের উদ্দেশে এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১) কেবল দেশের সবগুলো বেসরকারী টেলিভিশন চ্যানেলকেই সম্প্রচার সুবিধা দিচ্ছে না, পাশাপাশি বিশেষত প্রবাসী বাংলাদেশীদের বিশেষ আগ্রহের কারণে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-র সম্প্রচার সুবিধা এপ্রিল মাস থেকে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে পৌঁছে দিচ্ছে।
বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিসিএসসিএল) চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ আজ বাসসকে বলেন, কোভিড-১৯ মহামারীর এই অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে তারা এবার দিবসটি তেমন ঘটা করে উদযাপন করছেন না।
তিনি বলেন, ‘যদিও আমরা দিবসটি উদযাপন করছি না, তবে বিসিএসসিএল টিভি সম্প্রচার শিল্পের উন্নতির জন্য কিছু বিষয় নিয়ে কাজ করছে।’
এ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগামী ২/৩ মাসের মধ্যে দেশের সবগুলো ক্যাবল অপারেটরকে তাদের সব গ্রাহকের কাছে সেট টপ বক্স (এসটিবি) বিতরণ বাধ্যতামূলক করা হবে।
ড. মাহমুদ বলেন, বিসিএসসিএলের ভবিষ্যত পরিকল্পনায় এছাড়াও রয়েছে- তারা দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ প্রক্রিয়াটি ত্বরান্বিত করার জন্য পরামর্শক নিয়োগ করেছেন। তবে, কোভিড-১৯ মহামারী তাদের সেই কাজ আপাতত বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, গত ১০ এপ্রিল, থাই উপগ্রহ সিরিজ থাইকোম-৬ এর সহযোগিতায় বিএস-১ বিটিভির উপগ্রহ ভিত্তিক শাখা বিটিভি ওয়ার্ল্ডের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার দেশগুলোতে অনুষ্ঠান সম্প্রচারের ব্যবস্থা করেছে।
বিসিএসসিএল চেয়ারম্যান বলেন, ‘প্রাথমিকভাবে এটি পরীক্ষামূলক। বিটিভি ওয়ার্ল্ডের সম্প্রচারের ফলাফলের ভিত্তিতে আমরা মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা এবং অন্যান্য অঞ্চলের জন্য দেশের অন্যান্য বেসরকারী টেলিভিশন চ্যানেল চালুর প্রক্রিয়া শুরু করব।
তিনি জানান, দেশের সব টিভি চ্যানেল এখন বিএস-১ পরিষেবার মাধ্যমে সম্প্রচার কার্যক্রম চালাচ্ছে। এছাড়াও, দেশে নিরবচ্ছিন্ন ও সুরক্ষিত ব্যাংকিং পরিষেবা নিশ্চিত করতে সবগুলো ব্যাংকের এটিএ-এর মধ্যে সংযোগ স্থাপনের জন্যও বিএস-১ কাজ করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com