রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত কোথাও বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সেতুমন্ত্রী সদরঘাটে ২লঞ্চের সংঘর্ষে তদন্তে ৬ সদস্যের কমিটি ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযানে জরিমানা জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

শত্রুতার আগুনে পুড়ল গরু-ছাগল; মেনে নিতে পারছে না দম্পতি 

  • আপডেট সময় শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৫.২৭ পিএম
  • ৬২ বার পড়া হয়েছে
জেলা প্রতিনিধি, নওগাঁঃ-মোসলেম আলী সরদার (৬৫) ও মাহফুজা বেগম (৫২) দম্পতির প্রতিদিনের অভ্যেস সকালে গোয়ালঘরে যাওয়া। এরপর সবকিছু ঠিক থাকলে গরু-ছাগলকে মাঠে নিয়ে যাওয়া ছিল নিত্যদিনের রুটিন।
এখনও সে অভ্যেস আছে। কিন্তু নেই তাদের কষ্ট করে লালন পালন করা গরু-ছাগলসহ হাঁস মুরগী। আগুনে পুড়ে মারা গেছে প্রাণীগুলো। সেই গোয়ালঘরে এখন পড়ে আছে পোড়া জিনিসপত্র। আর পোড়া গোয়ালঘরেই বারবার ছুটে যাচ্ছেন তারা। মেনে নিতে পারছে না তাদের গোয়ালঘর শুণ্য।
বৃহস্পতিবার (১৫ মে) সরেজমিনে গিয়ে দেখা যায় এমন পরিস্থিতি।
নওগাঁর মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের নহলা কালুপাড়া (ভুতপাড়া) এলাকায় ওই দম্পতির গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে তাদের গোয়ালঘরে থাকা একটি ৫ মাসের গাভীন গরু, একটি বড় ছাগল ও ৮-১০টি হাঁস মুরগী পুড়ে মারা যায়। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী দম্পতি।
পরিবারের অভিযোগ শত্রতামূলক রাতের আঁধারে আগুন দিয়ে প্রাণীগুলোকে মেরে ফেলা হয়েছে। এঘটনায় ভুক্তভোগী মোসলেম আলী থানায় অভিযোগ দিলে ঘটনাস্থল পরিদর্শন করেছে তদন্তকারী কর্মকর্তা এএসআই এরশাদ আলী।
শুক্রবার (১৬মে) মুঠোফোনে নিশ্চিত করেছেন তদন্তকারী এই কর্মকর্তা। এএসআই এরশাদ বলেন, ঘটনাস্থলে গিয়ে অনেকের সাথে কথা বলেছি। আমি বিভিন্ন মাধ্যমে এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
এর আগে গত বুধবার (১৪মে) ভোরের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ভুক্তভোগী পরিবারের ডাকচিৎকারে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিভানো হয়।
প্রতিবেশী মকলেছুর রহমান ও কবিরসহ অনেক নারী পুরুষ আগুন লাগার খবর পেয়ে ছুটে এসেছিলেন। তারা জানালেন আগুন দাউ দাউ করে জ্বলছিল। আমরা মোটরের সাহায্যে পানি দিয়ে আগুন নিভিয়েছি। কিন্তু তার আগেই আগুনে গরু ছাগলসহ অনেক কিছু পুড়ে গেছে।
সরেজমিনে গেলে মাহফুজা বেগম হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলেন, প্রাণীগুলোকে ছোলের মতো ভালবাসতাম। এখন খুব কষ্ট হচ্ছে। তাই বিচার চাইলেন এই প্রতিবেদকের মাধ্যমে।
একইভাবে কান্না করছে স্বামী মোসলেম আলী সরদার। তিনি আক্ষেপ নিয়ে বলেন, এই অবলা প্রাণীগুলোকে না মেরে, তারা আমাকে মারলে ভাল হতো। আমি প্রাণীগুলোকে খুব আদর যত্ন করতাম।
খবর পেয়ে গণমাধ্যমকর্মী ছেলে মোস্তাফিজুর রহমান গোলাপ ছুটি নিয়ে বাড়িতে এসেছেন। দিচ্ছেন বাবা-মা কে সান্ত্বনা। তিনি বলেন, আমার বাবা-মা কোনভাবেই মেনে নিতে পারছে না। কারণ তারা গরু ছাগলকে সন্তানের মতো ভালোবাসতেন। সেই জন্য কান্নাকাটি করছে সবসময়। আমি চাই এই জঘন্য কাজ যে বা যারা করেছে, তাদের খুঁজে বের করে কঠিন শাস্তি দেওয়া হোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com