মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

লক্ষ্মীপুর পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১১.১৮ এএম
  • ১১৬ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ-লক্ষ্মীপুর পৌরসভায় মশক নিধন কার্যক্রম উদ্ভোদন করা হয় সোমবার (১২ মে) বিকাল থেকে পৌরসভার কার্যালয়ের সামনে থেকে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ ড্রেনে স্প্রে শুরু করা হয়।

এসময় উদ্বোধন উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ জসিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ শামছুল আলম, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল উপস্থিত ছিলেন।

পৌরসভার প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। এডিস মশা প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পৌরশহর থানা, উপজেলা পরিষদসহ সকল সরকারি বেসরকারি কার্যালয়ে এ কার্যক্রম চলবে।
পাশপাশি এডিস মশা প্রতিরোধে পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com