সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ঠাকুরগাঁওয়ের সুপ্রিয় জুট মিলে আগুন,কোটি টাকার ক্ষয়ক্ষতি

  • আপডেট সময় বুধবার, ৭ মে, ২০২৫, ৯.৩২ এএম
  • ১০৫ বার পড়া হয়েছে

মোঃমনসূর আলী, ঠাকুরগাঁও রিপোর্টারঃ-ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া সেনুয়া ব্রীজ সংলগ্ন সুপ্রিয় জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রোববার বিকেল পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ।

ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মিল চলাকালীন হঠাৎ বিকেল পৌনে ৫টায় বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। পরে আগুন চারিদিকে ছড়িয়ে পরে ভয়াবহ রূপ ধারণ করে। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দিলে তারা দ্রæত ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয়। এতে মিলে থাকা ১ হাজার ৫শ মন পাট জ্বলে যায়। ৫শ কেভির একটি জেনারেটর, ১ হাজার কেভির একটি ট্রান্সমিটার ও বিদ্যুতের একটি সাব স্টেশন আগুনে ক্ষতিগ্রস্থ হয়।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: রেদওয়ান জানান, খবর পাওয়ার পর ৩টি ইউনিট প্রায় ২৫-৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ৩ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১০ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com