মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এবার আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা রংপুরে ৪ জনকেই শ্বাসরোধে হত্যা করা হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক কমলাপুরে যাত্রীর পকেটে ছিনতাইয়ের চেষ্টা, আটক এক বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪০ জন ভবঘুরে ও ভিক্ষুককে আটক ফেনীর নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, খালাস ১০ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ৫ জনের মৃত্যু জনস্বার্থের বাইরে বিএনপি কোনো কাজ করবে না : ভারপ্রাপ্ত মহাসচিব সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর নাগরিকদের অধিকার নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্ব : আইনমন্ত্রী

সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রাজনৈতিক: মির্জা ফখরুল

  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫, ৯.০৭ পিএম
  • ৯১ বার পড়া হয়েছে

সংস্কার নিয়ে বিএনপিকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সম্পাদক পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

এসময়, বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে অপপ্রচারের সমালোচনা করেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে আবার অন্য পথে দেখা এটার পেছনে কিছু রাজনৈতিক উদ্দেশ্য থাকলেও থাকতে পারে। তবে আমরা আপনাদের নিশ্চিত করতে পারি যে আমরা সংবাদ পত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা এবং যদি কখনও আমরা সুযোগ পাই সরকারি ভাবে, সেখানেও আমরা এটাকে প্রতিষ্ঠিত করবো। না পারলেও এটাকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। আলোচনায় আরও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দল ও সাংবাদিক নেতারা।

দেশে গণমাধ্যম আগের চেয়ে তুলনামূলক স্বাধীন বলে মন্তব্য করেন সম্পাদকরা। তবে সাংবাদিকদের নামে মামলায় উদ্বেগ প্রকাশ করেন তারা।  নতুন বন্দোবস্ত বাস্তবায়নের দীর্ঘসূত্রতায় পুরোনো কায়দাকেই প্রতিষ্ঠিত করতে পারে বলে শংকা জানান সাংবাদিক নেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com