সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

নেত্রকোনায় ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫, ৭.১১ পিএম
  • ১১৪ বার পড়া হয়েছে

নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু। যুবকের পরিচয় এখনো জানা যায়নি ।

বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে সদর উপজেলার ঠাকুরাকোনা রেল সেতুর পাশে ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে এ যুবকের মৃত্যু হয়।

স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ৮টায় মোহনগঞ্জ থেকে ছেড়ে আসা  ঢাকাগামী আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনটির  ছাদে চড়ে যাচ্ছিল ঐ যুবক। পথে ট্রেনটি সদরের ঠাকুরাকোনা রেলওয়ে সেতুর ওপর উঠলে সেতুর পাশে থাকা স্টিলের পিলারে ধাক্কা লেগে ঐ যুবক ছিটকে নিচে পড়ে যায়। পরে আশেপাশে থাকা স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোহনগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মোবারক হোসেন বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন,” নিহত যুবকের বয়স ১৮-১৯ বছর হবে। এখন পর্যন্ত  যুবকের পরিচয় জানা যায়নি। পরিচয় জানতে চেষ্টা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com