মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

পিরোজপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

  • আপডেট সময় সোমবার, ২৪ মার্চ, ২০২৫, ১১.৩৪ এএম
  • ৯৯ বার পড়া হয়েছে

পিরেজপুর প্রতিনিধি : পিরোজপুরে বরিশাল পিরোজপুর সড়কে ট্রাকের ধাক্কায় মো. আরিফ (২৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার  সকাল সকাল ১০ টার দিকে পিরোজপুর সদর উপজেলার বরিশাল পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ও ট্রাকচালককে আটক করা হয়েছে।

নিহত মো. আরিফ (২৫) সদর উপজেলার খলিশাখালী এলাকার মৃত আলী আজগর সেখ এর পুত্র। তিনি পেশায় একজর ভ্যান চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে পিরোজপুর সদর উপজেলার বরিশাল পিরোজপুর সড়কের ছোট খলিসাখালী কাঠের পোল এলাকায় পার্শ্ব রাস্তা থেকে আরিফ নামে এক ভ্যান চালক ভ্যান নিয়ে মহাসড়কে বের হলে বরিশাল থেকে আসা একটি ট্রাক ভ্যান চালককে ধাক্কা দিলে চালক ছিটকে সড়কের পাশে পড়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস এসে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রেবেকা সুলতানা বলেন, মো. আরিফ নামে এক ভ্যান চালককে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পিরোজপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে এবং ট্রাকচালককে আটক করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com