সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে বিধবা বৃদ্ধার স্বামীর ভিটা থেকে উচ্ছেদের পাঁয়তারা!

  • আপডেট সময় শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৯.৫০ পিএম
  • ১১৫ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ-লক্ষ্মীপুরে বাঞ্চানগর গ্রামের রেনু মিয়া হাওলাদার বাড়ীর মৃত মোমিনউল্লার বিধবা স্ত্রী বৃদ্ধা হোসনেয়ারা বেগমের ভাঙ্গা ঘরটি মেরামত করতে বাধা দেন একই বাড়ির শাহাদাত উল্লাহ সর্দারের ছেলে চৌধুরী, সেকান্দার, সেকেন্দারের ছেলে মামুন, সুমন, ফারুক ও নুরনবীর ছেলের সোহেল মিলে আরো কয়েকজন।

জানা গেছে, শাহাদাত উল্লাহর ছেলেদের মধ্যে মোমিন উল্লাহ, চৌধুরী, সেকেন্দারসহ পাঁচ ছেলে।শাহাদাত উল্লাহর জীবদ্দশায় ছেলেরা পৈতৃক ভিটায়-জায়গা নিয়ে বসত ঘর তৈরী করে যে যার মতো বসবাস করে আছে। শাহাদাত উল্লাহর মৃত্যুর কয়েক দশক পর তার ছেলে মোমিন উল্লাহর মৃত্যু হয়। মোমিন উল্লাহরও মৃত্যুর দেড় দশক পর তার রেখে যাওয়া ভাঙা দোচালা ঘরটি মেরামত করার উদ্যোগ নেয় বৃদ্ধা স্ত্রী। কিন্তু হঠাৎ করে তার দেবর ভাসুরমিলে তাদের ছেলে সুমন, ফারুক, সোহেল মিস্ত্রিদের হুমকি ধমকি দিয়ে তাড়িয়ে দেয়। এর কারন জানতে চাইলে কোনো সদুত্তর না দিয়ে তারা মারবে পিটবে বলে জমি ছেড়ে দিতে বলে।

হোসনেয়ারা বেগম এ প্রতিবেদককে বলেন- ‘তারা আমার স্বামীর ভিটা থেকে বঞ্চিত করার জন্য আমাকে চাপ দিচ্ছে। আমাকে তাদের কথা মত স্ট্যাম্পে সই দিতে বলছে। না দিলে তারা আমার ছেলেকে মারবে, আমাকে মারবে, আমার ঘর মেরামত করতে দিচ্ছে না।

স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানিয়েছেন, এটি মোমিন উল্লাহর পৈত্রিক সম্পত্তি। আমাদের জানা মতে তার জীবদ্দশায় জমি কারো কাছে বিক্রি করেননি। একটি মহল মোমিন উল্লাহর স্ত্রী সন্তানকে ভিটাবাড়ি উচ্ছেদ করার পাঁয়তারা করছে।

এ বিষয়ে চৌধুরী ও সেকান্দারের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মোন্নাফ বলেন- এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com