সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

১৫ মার্চ থেকে ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে অনলাইনে

  • আপডেট সময় শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৮.০৩ পিএম
  • ১১৯ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুমো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে অনলাইনে চলছে আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি। শনিবার (১৫ মার্চ) সকাল ৮টা থেকে ২৫ মার্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়।

শুক্রবার অনলাইনে চলে ২৪ মার্চের অগ্রিম টিকিট বিক্রি। আজ সকালে রেলওয়ের পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হয়েছে। দুপুর দুইটায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট।

এবার ঈদযাত্রায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ট্রেনের মোট আসন সংখ্যা ৩৫ হাজার ৯৩৫টি। তবে কমলাপুর রেলস্টেশনে কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। যার কারণে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘ লাইন কিংবা ঘণ্টার পর ঘণ্টাও অপেক্ষা করতে হচ্ছে না।

এদিকে গতকাল শুক্রবার (১৪ মার্চ) প্রথম দিনে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে ২০ লাখ হিট পড়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন।

গণমাধ্যমকে তিনি জানান, শুক্রবার সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের ট্রেনের ২৪ মার্চের টিকিট বিক্রি হয়। এ নিয়ে কোনো সমস্যা হয়নি। অভিযোগ পাওয়া যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com