সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

৩ মাসের মধ্যে ফাঁসি ও নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯.০৬ পিএম
  • ১০৪ বার পড়া হয়েছে
প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি ও নারী নির্যাতন-ধর্ষণ প্রতিরোধ ট্রাইবুনাল গঠনের দাবিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ সন্ধ্যা ৭ টায় তোপখানা রোডস্থ কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভঅপতিত্ব করেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী। ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রীর সঞ্চলনায় এতে বক্তব্য রাখেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, প্রেসিডিয়াম মেম্বার কাজী মুন্নী আলম, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাহমুদ হাসান তাহের, আল আমিন বৈরাগী, আফতাব মন্ডল প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নারীদের পোষাক নিয়ে কথা না বলে সুরা নুরের ৩০ নম্বর আয়াত মেনে নিজেদের চোখ ও লজ্জাস্থান সংযত রাখার বিষয়ে সচেতনতা তৈরির পাশাপাশি অনতিবিলম্বে প্রমাণিত ধর্ষককে ৩ মাসের মধ্যে ফাঁসি কার্যকরের লক্ষ্যে বিশেষ ট্রাইবুনাল গঠন করুন। নেতৃবৃন্দ এসময় আইন উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেন, নিজেদেরকে সাবেক সাংবাদিক বা সাবেক শিক্ষক পরিচয় না দিয়ে বর্তমান দায়িত্বটি যথাযথ পালন করুন। দ্রæত ট্রাইবুনাল গঠন করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকা রাখুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com