সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

বরগুনায় আন্তর্জাতিক দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৩.১৪ পিএম
  • ১১৪ বার পড়া হয়েছে

মল্লিক জামাল, নিজস্ব প্রতিবেদকঃ-বরগুনায় র‍্যালী, দূর্যোগকালীন মহড়া ও মানববন্ধনসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে কালেক্টরেট স্কুল মাঠে জাগোনারীর সহযোগিতা জেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দূর্যোগকালীন মহড়া অনুষ্ঠিত হয়।

এতে জাগোনারীর স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্কাউটস, রেডক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, সিপিপির স্বেচ্ছাসেবকরা অংশ নেন।

এসময় জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল্লাহ-আল-মামুনের সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক সফিউল আলম, সিপিপির টিম লিডার জাকির হোসেন মিরাজ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ইমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়াও বিকালে বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে খাকদোন নদীর পাড়ে টেকসই বেড়িবাঁধের দাবীতে এবং ফুলঝুড়ি ইউনিয়নের পরিষদ সংলগ্ন এলাকায় ৩, ৪ ও ৬ নং ওয়ার্ডে সাইক্লোন সেল্টার না থাকায় ওই ওয়ার্ডগুলোতে দ্রুত সাইক্লোন সেল্টারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গৌরিচন্নায় মানববন্ধন কর্মসূচিতে ইউপি সদস্য মো. রাসেল এবং ফুলঝুড়িতে প্যানেল চেয়ারম্যান মো. নাসির মিয়ার সভাপতিত্বে স্থানীয় এলাকাবাসীসহ এসিটি প্রকল্পের সেচ্ছাসেবীসহ বিভিন্ন সংগঠনের সেচ্ছাসেবকরা অংশ নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com