সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

পিরোজপুরে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি

  • আপডেট সময় বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১১.১৩ পিএম
  • ১২৬ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:-পিরোজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে গাছ সুরক্ষা ও পেরেক অপসারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ মার্চ) সকালে সার্কিট হাউজ চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন কর্মসূচির প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা চিন্ময় মধুসহ জেলা প্রশাসন ও বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা। জেলা প্রশাসন ও বন বিভাগের এমন উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানিয়েছে। এবং এমন উদ্যোগ নিয়মিত নেয়ার দাবীও জানান স্থানীয়রা।
সহকারী বন সংরক্ষক মো. শামীম রেজা মিঠু বলেন, আমাদের এই কার্যক্রম অফিসিয়ালি এক মাসের জন্য নির্ধারিত হলেও যতদিন পর্যন্ত গাছের পেরেক অপসারণ না হয় ততদিন পর্যন্ত এটি চলমান থাকবে। সকলের প্রতি আমার আহবান গাছের গায়ে পেরেক বা অন্য কোনো ক্ষতিকর বস্তু না লাগিয়ে সচেতন হোন এবং অন্যদেরও সচেতন করুন। পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
প্রধান অতিথি আশরাফুল আলম খান বলেন, গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথচ আমরা অনেক সময় গাছের গায়ে পেরেক ঢুকিয়ে বিজ্ঞাপন লাগাই। এটি শুধু গাছের জন্য ক্ষতিকর নয়, বরং আমাদের নিজেদের জন্যও বিপজ্জনক। কারণ গাছের গায়ে পেরেক লাগানোর ফলে ধীরে ধীরে গাছের স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে এবং শেষ পর্যন্ত গাছটি মারা যেতে পারে। আমরা শহরকে সবুজ ও পরিবেশবান্ধব রাখতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com