সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

করোনা মোকাবেলায় ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২০, ৯.৫২ পিএম
  • ৯৬৭ বার পড়া হয়েছে

করোনা মোকাবেলায় ৫ হাজার ৫৪ জন নার্স নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
দেশের বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতালে পদায়নের জন্য আজ সন্ধ্যায় এসব নার্সদের সাময়িকভাবে নিয়োগ দেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিয়োগপ্রাপ্তদের ১৩ মে নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বিস্তাারিত তথ্য দেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত ২৫ এপ্রিল করোনা মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জনপ্রশাসন বরাবর ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্সের জন্য চিঠি দেয়া হয়েছিল। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কর্ম কমিশন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিকট সুপারিশকৃত নার্সের তালিকা থেকে আজ এই ৫ হাজার ৫৪ জন নার্সকে সাময়িকভাবে পদায়ন করে।
আগামী ১২ মে’র মধ্যেই ২ হাজার চিকিৎসক নিয়োগের কাজও সম্পন্ন হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com