সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আজাদ- সাধারণ সম্পাদক আরিফ নির্বাচিত

  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫, ৬.৩০ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে

উত্তরা প্রেস ক্লাবের সভাপতি আজাদ- সাধারণ সম্পাদক আরিফ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক: উত্তরা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে বিজয় টিভির সিটি রিপোর্টার আলাউদ্দিন আল আজাদ ও নিউজ ২৪ স্টাফ রির্পোটার আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। শনিবার(১৫ই ফেব্রুয়ারি) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হয়। ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার এ্যাড. মাকসুমুল হাকিম ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে আলাউদ্দিন আল আজাদ ৩৫ ভোট ও সাধারণ সম্পাদক পদে আরিফুল ইসলাম সর্বোচ্চ ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অন্যান্য নির্বাচিত কর্মকর্তাগণ হলেন, সিনিয়র সহ সভাপতি বদরুল আলম মজুমদার (প্রতিদিনের সংবাদ) , সহ সভাপতি এস.এম. সাইফুর নুর শুভ (যুগান্তর), যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ইদ্রিস আলী (দৈনিক ঢাকা), সাংগঠনিক সম্পাদক মোঃ যোবায়ের হোসাইন (সকালের সময়), অর্থ সম্পাদক মোঃ ইসমাঈল হোসেন শামীম (সমাজ সংবাদ ) ,দপ্তর সম্পাদক মো. রেজাউর রহমান (ক্রাইম পেট্রোল বিডি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম একা (তৃতীয় মাত্রা), নারী বিষয়ক সম্পাদক মাহমুদা আকতার পুষন (মাই টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ইব্রাহিম হাসান (বাংলাদেশ সমাচার ), আপ্যায়ন সম্পাদক মোঃ রবিউল আলম রাজু (প্রাণের বাংলাদেশ), কার্য নির্বাহী সদস্য মোঃ কামরুল হাসান মজুমদার (যায়যায়দিন)।

উত্তরা প্রেসক্লাব সদস্যরা ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করেছেন বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতা খন্দকার আলমগীর হোসাইন।

এছাড়া সাংবাদিকদের উন্নয়নে কাজ করা, একতা রক্ষা ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বৈষম্যমুক্ত উত্তরা প্রেস ক্লাব গঠন করবে বলে বক্তব্য করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com