বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা 

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৫৯ এএম
  • ১১৫ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধিঃ-পিরোজপুরে জেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে জেলার বিভিন্ন উপজেলার হাফেজি ও কওমি মাদ্রাসার ছাত্রদের অংশগ্রহণে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সনদ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুর জেলা শাখার উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন।
বাছাই পর্ব শেষে জেলার বিভিন্ন হাফেজি ও কওমি মাদ্রাসার পঞ্চাশের অধিক শিক্ষার্থী মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে আলাদা তিন গ্রুপের সর্বমোট ৯ জন বিজয়ীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন পিরোজপুর শাখার সম্মানিত সেক্রেটারি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম। এছাড়াও ইসলামিক ফাউন্ডেশন পিরোজপুরের ফিল্ড অফিসার মির্জা মোহাম্মদ মহসিনসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকগণ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাখাওয়াত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক ও উৎসাহপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরো বৃদ্ধি ও অধিক অংশগ্রহণমূলক করার প্রতি গুরুত্বারোপ করেন। সবশেষে সকলের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com