রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা ভারতের দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীকে আটক করেছে দিল্লি পুলিশ বাতিল হলো বাংলাদেশসহ ৭৫ দেশে আরোপ করা ট্রাম্পের ভিসানীতি সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যারিস্টার আন্দালিভ রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁও-১ আসন শূন্য হয়েছে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কনিকার বাড়িতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম

ময়মনসিংহে সাংবাদিক মাইন উদ্দিন’কে প্রান নাশের হুমকির প্রতিবাদ বিএমইউজে 

  • আপডেট সময় বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫, ৭.৪৮ এএম
  • ১১১ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহের (রাজগঞ্জ)সাহেব কাচারি লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার সহযোগিতায় স্কুলের অফিস কক্ষে চরনিলক্ষীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ষড়যন্ত্র মুলক গোপন বৈঠকের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বল’কে প্রান নাশের হুমকি দেওয়া হয়।চরনিলক্ষিয়া ইউনিয়ন আ’লীগের সদস্য মোঃ ছিদিকুর রহমান শাহিন এর নেতৃত্বে অজ্ঞাত নামা কয়েকজন সাংবাদিকের পথরোধ করে প্রকাশ্যে খুন জখম করে লাস গুম করার হুমকির ঘটনায় রবিবার ৯ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) কেন্দ্রীয় সভাপতি সোহেল আহমেদ সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এক যৌথ বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অভিলম্বে এদের আইনের আওতায় আনার জোড় দাবি জানিয়েছেন। সাংবাদিক মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল দৈনিক কালের প্রতিচ্ছবি পত্রিকার সিনিয়র স্টাফ রির্পোটার  এবং দৈনিক নতুন সময় পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিষ্টার সহিত দায়িত্ব পালন করে আসছে।খবর নিয়ে জানা যায় গত ৪ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখে ময়মনসিংহ সদর চরনিলক্ষীয়া আ’লীগের ষড়যন্ত্রমূলক গোপন বৈঠক শিরোনামে দৈনিক কালের প্রতিচ্ছবি ও দৈনিক নতুন সময় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের সূত্র ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী ঘটনার  সত্যতা পাওয়ায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু হয়।  সেই আক্রোশে ৭ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ রাত ৭.২০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন সাহেব কাচাঁরী রাজগঞ্জ বাজারস্থ লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সামনে সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বলকে পেয়ে চরনিলক্ষিয়া ইউনিয়ন আ’লীগ সদস্য মোঃ ছিদিকুর রহমান শাহিন এর নেতৃত্বে অজ্ঞাত নামা কয়েকজন পথরোধ করে প্রকাশ্যে খুন জখম করে গুম করার হুমকিসহ পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে জানিয়ে দেয় চরনিলক্ষিয়া ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি রফিকুল মাস্টার ও ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ফয়সাল এর কিছু হলে তোর বাড়ী ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।এ ঘটনায় সাংবাদিক মাইন উদ্দিন উজ্জ্বল নিজের এবং পরিবারের নিরাপত্তার বিষয় চিন্তা করে কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যাহার জিডি নং ৬৫৭ তারিখ ৭/০২/২০২৫ ইং।এব্যাপারে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) তীব্র-নিন্দা প্রতিবাদ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com