শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
বিয়ের প্রলোভনে গৃহবধূকে নদীতে নিয়ে ধর্ষণ   করলেন আপন দুই ভাই!  ইউরোপ সফর শেষে আন্তর্জাতিক মঞ্চে প্রশংসিত আরিফ হোসেন শামীম রংপুরের ডিসি হলেন গৌরনদীর সাবেক ইউএনও ইসরাত জাহান আলোর মানুষ ও অন্যনায়ক : কাউখালীর সমাজসেবক ও শিক্ষা অনুরাগী আব্দুল লতিফ খসরুর ইন্তেকাল সাংবাদিক দিলীপ দাস হৃদরোগে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব জামালপুরের নতুন কমিটি ঘোষণা

  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.৪৯ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে

জবি প্রতিনিধিঃ-পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব জামালপুরের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশিকুর রহমানের সমন্বয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো: জিয়াউর রহমানকে সভাপতি ও  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহী মোস্তফা নাহীন-কে সাধারণ সম্পাদক করে নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।আজ শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) নবগঠিত এই কমিটি আত্মপ্রকাশ করে।

পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস’ এসোসিয়েশন অব জামালপুর একটি অরাজনৈতিক শিক্ষার্থী সংগঠন, যা জামালপুর জেলার পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত। সংগঠনটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, যোগাযোগ ও উন্নয়নের সুযোগ তৈরি করতে কাজ করে। উচ্চশিক্ষা ও ক্যারিয়ার গঠনে সহায়ক ভূমিকা পালন করা ছাড়াও এটি একাডেমিক সহায়তা, স্কিল ডেভেলপমেন্ট ও বিভিন্ন দিকনির্দেশনামূলক কার্যক্রম পরিচালনা করে।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মো: জিয়াউর রহমান বলেন, “প্রকৃত শিক্ষা শুধু ব্যক্তিগত উন্নয়ন নয়, বরং সমাজ ও জাতির উন্নয়নের হাতিয়ার। তাই আমরা কেবল একটি সংগঠন হিসেবে নয়, বরং একটি অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে কাজ করতে চাই, যেখানে আমরা একে অপরকে সহযোগিতা করব, নতুন সম্ভাবনার দুয়ার খুলব এবং পরিবর্তনের পথে একসঙ্গে হাঁটব।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com