মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিআইডি প্রধানের সঙ্গে ঢাকাস্থ ইতালি দূতাবাসের প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন চিরিরবন্দরের জোড়া হত্যা: প্রধান আসামিসহ দুজন র‍্যাবের জালে আটক পিরোজপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে আলোচনা সভা বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার পিরোজপুরে রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে ট্রাফিক পুলিশ  ও মজুরদের মধ্যে ছাতা বিতরণ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী অ্যাওয়ার্ড পেয়েছেন কাউখালীর ইবরাহীম খলিল ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একই দিনে একই স্কুলের ৪জন শিক্ষার্থী নিখোঁজ কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন

তালতলীতে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, সাংবাদিকসহ বিভিন্ন মহলে নিন্দার ঝড়

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫, ৫.০৩ পিএম
  • ১২২ বার পড়া হয়েছে

মল্লিক জামাল স্টাফ রিপোর্টারঃ-বরগুনার তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ,চ্যানেল এস’ এর উপজেলা প্রতিনিধি মো.ফয়সাল শিকদারের বিরুদ্ধে মিথ্যা হত্যা মামলা দায়ের করার ঘটনায় সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারী ২০২৫ ) সকালে তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম ও তালতলী সাংবাদিক ফোরাম এর সদস্য দের উপস্থিতিতে সকলের সম্মতিতে নিন্দা প্রস্তাব করা হয়। এদিকে পৃথকভাবে তালতলী সাংবাদিক ঐক্যজোট, রিপোর্টার্স ইউনিটির জরুরী আলোচনা সভায় মিথ্যা মামলা দায়ের করায় দ্রুত মামলা প্রত্যাহার এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়।

সভায় টেলিভিশন সাংবাদিক ফোরাম এর ভারপ্রাপ্ত সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক এইচ এম জলিল আহমেদ এর সঞ্চালনায় উপস্থিত সকল সাংবাদিকরা বলেন, টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ফয়সাল শিকদারের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা মামলায় ফাঁসানোর তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছি। সেই সাথে অনতিবিলম্বে সাংবাদিক মো. ফয়সালের বিরুদ্ধে মিথ্যা মামলা হতে দ্রুত অব্যাহতি দেওয়ার জোর দাবি জানান।

এছাড়াও সাংবাদিক ফয়সাল সিকদার আসামি হওয়ায় তালতলী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব,তালতলী টেলিভিশন সাংবাদিক ফোরাম, মফস্বল সাংবাদিক ফোরাম তালতলী, সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন , সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন মহলে চলছে নিন্দার ঝড়।

সাংবাদিক মো. ফয়সাল সিকদার বিভিন্ন সময় অনিয়ম দূর্নীতির নিউজ প্রকাশ করায় তার বিরুদ্ধে দূর্নীতিবাজরা লেগেছিল। তালতলীর কিছু সংখ্যক দূর্নীতিবাজ তার শত্রু হওয়ায় তাকে ফাঁসাতে ওই চক্রটি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় কাজ করেছি।

গত (১ লা ফেব্রুয়ারী ২০২৫) পঁচাকোড়ালীয়া ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি আরাফাত শিকদারের ছুরিকাঘাতে পার্শ্ববর্তী শারিকখালি ইউনিয়নের মোটরসাইকেল চালক আরাফাত খান ইমন (২১) নামের এক যুবক নিহত হয়। ওই ঘটনায় আরও এক যুবক আহত হয়। ঘটনার সময় ফয়সাল সিকদার পঁচাকোড়ালীয়া বাজারে বিপিএল খেলা দেখছিল যার প্রমাণ বিভিন্ন সিসি ফুটেছে রয়েছে। এ বিষয়ে সাংবাদিক ফয়সাল সিকদার বলেন, আমি নিজেও এই হত্যাকান্ড নিয়ে আমার পত্রিকা ও টেলিভিশনে নিউজ প্রকাশ করেছি। কুচক্রী মহলের ইন্দনে এ মামলায় উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাকে ৪নং আসামি হিসাবে অন্তর্ভুক্ত করা হয়ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com